ভয়

ভয় আর ভালোবাসা কি চলে সমান্তরালে?
নাকি ভয় আর শ্রদ্ধা?
যার ভয়ে নিথর দেহ ও স্বত্তা,
চিত্তে কেবল তার ক্ষমতার আনুগত্যের বিরাজতা।

মাথানত সম্মোহনে কি জন্মে প্রেমের গান?
আজ্ঞাবহ প্রাণে মৃত স্বতঃস্ফূর্ত টান।


~ যারিন

এখানে আপনার মন্তব্য রেখে যান