টুকরো লেখা – ২:
প্রায়শই বিধির বেড়াজাল পেরিয়ে স্বাধীনচিত্তে কোনো কাজ করলে মানুষকে বলতে শুনি, জীবনে আর কি আছে? আসলেই জীবনে কি আছে?
আমার উত্তর: জীবনে সবকিছুই আছে, আবার কিছুই নেই।
জীবনে পাওয়ার মধ্যে না-পাওয়া আছে, আবার না-পাওয়ার মধ্যে পাওয়া আছে।
আজ যা মূল্যবান, তা কাল পাওয়ার পর মূল্যহীন।
আবার আজ যা মূল্যহীন, তা হারিয়ে আবারও মূল্যবান।
জনসমুদ্রে একাকিত্ব আছে, একাকী বাসে মনস্তত্ত্বে ভাবের সমুদ্র আছে।
এই পৃথিবী এতই বিচিত্র, এখানে মিথ্যার মতো সত্যের বিভিন্ন রূপ আছে।
তাই জীবনে সবকিছুই আছে, আবার কিছুই নেই।
২৪ শে মার্চ, ২০২৬
~ যারিন
এখানে আপনার মন্তব্য রেখে যান