তাঁর জ্বলজ্বল নয়নতারার
কাদামাটিতে কুসুম পায়ে,
যেখানে পড়েছে পদচিহ্ন
সেখানে ফুটেছে ফুল শাখায়-শাখায়।
কোন এক অন্তহীন ধূসরপ্রান্তে
চেয়েছে পত্রপল্লব ও উর্বরভূমি
সারি সারি পাখির কলরবে
উচ্ছ্বসিত আজ ধরণী।
গাছে-গাছে ফলফুল,
ঘাসে-ঘাসে ঘাসফুল,
শূন্যে ভাসে মৃদু সুর
শ্রবণে সমীরণ ব্যাকুল।
প্রিয়দর্শিনীর কোমল আলোয়
অন্তঃস্থল উদ্ভাসিতপ্রায়,
ঈর্ষাহীন পুষ্পবৃক্ষের
স্বার্থহীন ধরণীতল।
মিষ্টি সুবাস ছড়িয়ে সে-
নিজে প্রস্ফুটিত,
অন্যরাও অনুপ্রাণিত
প্রস্ফুটনে।
৩১ শে মার্চ, ২০২৬।
~ যারিন
এখানে আপনার মন্তব্য রেখে যান