চিঠি

যদি সৃষ্টিকর্তার থেকে কোনো কিছু ফিরে পাওয়া যেত,
তবে বলতাম, আমার ছোট ভাইটিকে ফিরিয়ে দিতে,

খুব আদরে যত্নে রাখতাম,
একদমই বকুনি দিতাম না
যা যা তার চাওয়া ছিল,
সব পূরণের চেষ্টা করতাম।

তার গল্পগুলো মন দিয়ে শুনতাম,
কী কী ছিল তার গল্পের ভান্ডারে,
কোন ব্যথা লুকিয়ে ছিল হাসির অন্তরালে।

কেনই বা ঢাকতো দুঃখকে হাসি দিয়ে,
কেনই বা মিছেমিছি বলতো ভালো আছি,
কেনই বা এত আশা জাগিয়ে-
শেষে নিভে গেলো তার সকল আলোকরশ্মি?

আজ এই পড়ন্ত বিকেলে
কাকে শুধাবো –
বড় বোন হয়ে ছোট ভাইকে হারানোর কষ্ট?
“বড়োর মৃত্যু প্রথমে, ছোটোর মৃত্যু পরে”
– এই ধারা ভাঙতে দেখার কষ্ট।
বেঁচে থাকা যেন এখন এক গ্লানি,
নিঃশ্বাসে-নিঃশ্বাসে বয়ে যাচ্ছে শোকধ্বনি।

~ ১৪ই এপ্রিল, ২০২৬।

এখানে আপনার মন্তব্য রেখে যান