নিরাপদ আশ্রয়স্থল

কোনো প্রাকৃতিক দুর্যোগের পূর্বে, যেমন সাইক্লোন কিংবা ঘূর্ণিঝড়ের আগে, বায়ুমণ্ডলে নিম্নচাপ সৃষ্টি হয়। পরিবেশ গুমোট হয়ে থাকে। তবু দুর্যোগের মুহূর্তে প্রাণ বাঁচাতে আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রয়োজন হয়।
মানুষও ভেঙে পড়ার আগে গুমোট থাকে, হতাশার নিম্নচাপে ভোগে। কিন্তু মানুষের জীবনে সেই নিরাপদ আশ্রয়স্থল খুব কমই আছে, যেখানে গেলে সে সুরক্ষিত বোধ করবে, আশাহীন হয়ে প্রাণ হারাবে না, বা জীবন নামক যুদ্ধে হেরে যাবে না। এই আশ্রয়স্থলকে প্রচলিত ভাষায় “safe space” বলে, যেখানে তাকে কেউ সমালোচনা করবে না; সে যদি জীবনে ভুল সিদ্ধান্ত নিয়েও থাকে তাকে ছোট করবে না, ব্যঙ্গ করবে না, বা অসহায়ত্ব বুঝে তার ক্ষতি করবে না।
কিন্তু চারদিকে তাকিয়ে দেখলে, এমন মানুষ বা আশ্রয়স্থল কি আছে? নাকি দিন শেষে মানুষের ওপর ভরসা হারিয়ে আমরা নিজেরাই নিজেদের safe space হয়ে পড়েছি, আর নিজেরাই নিজেদের টেনে তুলছি; কারণ পড়ে গেলে কেউ নেই যে হাত বাড়িয়ে দেবে, ভেঙে পড়লে কেউ নেই যে কোনো সমালোচনা না করে সহানুভূতির সঙ্গে আমাদের কথা শুনবে।

২০ এপ্রিল, ২০২৬।
~ যারিন

এখানে আপনার মন্তব্য রেখে যান