ক্ষমা

কখনো ভেবে দেখেছো কি
পাখি হয়ে জন্ম নিয়ে
খোলা আকাশে উড়তে না পারার কষ্ট?
কিংবা কোনো নদীর মাছের
জীবৎকালে নদী দেখতে না পারার কষ্ট?

স্বতঃপ্রবৃত্তি ও স্বাধীনতা,
দুইই প্রকৃতির আদিম ধর্ম,
তাকে পরাধীনতার শেকলে বাঁধা
মানবসম্প্রদায়ের কর্ম।
এ বশ্যতায় আজ পাখির আকাশ মেলে না,
নদীর মাছের নদী মেলে না।

তবুও এ ভেবে সান্ত্বনা থাকে
হয়তো তাদের জীবন ব্যর্থ যায়নি,
হয়তো পরের তরে উৎসর্গ হওয়াই ছিল
জীবনের পরম উদ্দেশ্য।
এ কথা জানিনা অবলা, নিরীহ প্রাণীরা
বুঝতে পারে কিনা,
তাই তাদের প্রতি আজ আমার নিবিড় ক্ষমাপ্রার্থনা।

~ ১৩ই জুন, ২০২৬
যারিন

এখানে আপনার মন্তব্য রেখে যান