আমাদের প্রত্যেকের জীবনের উদ্দেশ্য আছে, স্রষ্টা উদ্দেশ্যহীন করে এই পৃথিবীতে পাঠায়নি। আত্মমগ্নে নিমজ্জিত থেকে মানুষ তা উপলব্ধি করতে পারে না। গতানুগতিকভাবে সকলে যা করছে, তাই অনুসরণ করে। নদীর প্রবাহ যেদিকে সেদিকেই ভেসে বেড়ায়।
স্রষ্টা নিশ্চয়ই আমাদের শুধু জীবিকা নির্বাহের জন্য সৃষ্টি করেননি। কিংবা শুধু সংসার ও ৯-৫ চাকুরী করে জীবন কাটিয়ে দেওয়ার জন্য আমাদের পৃথিবীতে প্রেরণ করেননি। কারণ মানুষের মাঝে স্রষ্টা আকাশসম ভাবনা ও পাহাড়সম মনন দিয়েছেন। মানুষ সীমার মাঝে অসীম।
অসীমত্ব ধারণ করতে আত্মগণ্ডির বেড়াজাল পার করা আবশ্যক।
এ জীবন স্রষ্টার দেওয়া অমূল্য উপহার। তাই জীবনের অভিপ্রায় সকলের নিকট সহজ হোক ও পুণ্যময় হোক।
~ ৭ই জুলাই, ২০২৬
যারিন
মন্তব্য করুন