পরিবারের মানুষগুলো ইহকাল ত্যাগ করলেও তাঁদের সঙ্গে আমাদের বিচ্ছেদ হয় না। আত্মিকভাবে তো বিচ্ছেদ হয়ই না; চলে যাওয়ার পরও তাঁদের স্মৃতি, শিক্ষা, ভালোবাসা ও অস্তিত্বের ছাপ আমাদের মাঝে থেকে যায়। প্রিয়জন হারানোর কষ্ট অসহনীয়, রেখে যাওয়া শূন্যতাও কখনো পূরণ হওয়ার নয়। তবু একই সঙ্গে এটাও মনে রাখা উচিত, তাঁরা আমাদের মাঝেই বেঁচে থাকেন। তাঁদের ইচ্ছা, স্বপ্ন আর অপূর্ণ চাওয়াগুলো যেন আমাদের মধ্য দিয়েই পূর্ণ হয়।

~ ১১ই সেপ্টেম্বর, ২০২৬

এখানে আপনার মন্তব্য রেখে যান