আমার নানা-নানির কবর মুখোমুখি ফেরানো। দুই কবরের মাঝের রাস্তায় দাঁড়ালে একটি পড়বে হাতের বাঁ পাশে, আরেকটি ডান পাশে।

কারও ভাগ্য কতটা সুন্দর হলে জীবনসঙ্গীর কবরও ঠিক বিয়ের আসরের মতো সামনাসামনি হয়- যেন বধূ মুখ তুলে তাকিয়ে আরেকটিবার “কবুল” বলবে।

~ ১৪ই সেপ্টেম্বর, ২০২৬

এখানে আপনার মন্তব্য রেখে যান